দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি-স্বল্পতা ও প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে গতকাল শুক্রবার চলছিল ১২টি ফেরি। এর মধ্যে ৩টি রোরো (বড়) ও একটি ছোট ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে।

এদিকে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়ছে কয়েক শ গাড়ি। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক লাইনে শুধু পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান এবং ২ কিলোমিটার দীর্ঘ অন্য লাইনে যাত্রীবাহী বাস ও অন্যান্য গাড়ি ছিল। অপরদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় তিন শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে রয়েছে।