দৌলতপুরে অস্ত্র ও ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি স্থান থেকে তিনটি অস্ত্র ও সাতটি ককটেল উদ্ধার করেছে র্যাব। উপজেলার মাদারপুর গ্রামের একটি কবরস্থান থেকে গত বুধবার রাতে এগুলো উদ্ধার করা হয়।র্যাব-১২ সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টায় হোসনাবাদ ক্যাম্পের ডিএডি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার মথুরাপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের একটি কবরস্থানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চার-পাঁচজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ব্যাপক তল্লাশি করে কবরের পাশের গর্ত থেকে একটি দেশীয় এলজি, সাতটি ককটেল ও দুটি হাঁসুয়া উদ্ধার করেন।র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজুল হক বলেন, ধারণা করা হচ্ছে, ডাকাত বা কোনো সন্ত্রাসী দল নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও ককটেলগুলো সেখানে রেখেছিল।