দৌলতপুরে আ.লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে নগরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুরের কুলিবাগানে অবস্থিত বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজিএ) ক্লাব থেকে রিকশায় করে তিনি নিজ বাসায় ফিরছিলেন। দৌলতপুর হর্টিকালচারের কাছে পৌঁছালে চার দুর্বৃত্ত তাঁর রিকশার গতি রোধ করে। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা পেছন থেকে তাঁর হাত, পিঠ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানার উপপরিদর্শক সিরাজুল আলম জানান, মামলার প্রক্রিয়া চলছে।