দৌলতপুরে আবার দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদে দেওয়ানি আদালতের কার্যক্রম গত বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। আদালতের জ্যেষ্ঠ সহকারী বিচারক এস এম মাসুদ জামান বেলা ১১টার দিকে এজলাসে বসে আদালতের কার্যক্রম শুরু করেন।আদালতের সেরেস্তাদার খন্দকার আবদুর রশীদ জানান, দৌলতপুর দেওয়ানি আদালতে চলতি বছর অক্টোবর পর্যন্ত তিন হাজার ৫৫০টি দেওয়ানি মামলা বিচারাধীন ছিল। গত মাসেও প্রায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলা নিয়ে দৌলতপুর উপজেলা পরিষদে পুনঃস্থাপিত দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হলো।