দৌলতপুরে গৃহবধূ মাদারীপুরে অন্তঃসত্ত্বা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূ ও মাদারীপুরে এক অন্তঃসত্ত্বা খুন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার চর ভবনন্দদিয়াড় গ্রামে গতকাল বুধবার সকাল আটটার দিকে পারিবারিক বিরোধ নিয়ে রওশন আরা খাতুনের (৩২) সঙ্গে দেবর শুকুর আলীর ঝগড়া হয়। একপর্যায়ে শুকুর আলী লাঠি দিয়ে রওশন আরার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন বলেন, এ ঘটনায় নিহত রওশন আরার স্বামী আবদুল জলিল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার গৈদি গ্রামের মজিবর রহমানের মেয়ে সালমা আক্তার (১৩) মঙ্গলবার রাতে বাড়ি থেকে এলাকার অন্য একটি বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। গতকাল বুধবার সকালে নতুন বাসস্ট্যান্ডের কাছে একটি কলাবাগানের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সালমার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহামঞ্চদ নাসিরুল ইসলাম বলেন, মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, হত্যার শিকার ওই মেয়েটি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি ধামাচাপা দিতেই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।