দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগে বাধা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার সাদিপুর, বেগুনবাড়িয়া এলাকায় গণসংযোগের সময় হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেনের ওপর হামলা চালান প্রতিপক্ষ প্রার্থী সেলিম চৌধুরী ও তাঁর সন্ত্রাসী বাহিনী।অভিযোগের ব্যাপারে সেলিম চৌধুরী মুঠোফোনে বলেন, ‘গত ইউপি নির্বাচনে অভিযোগকারীরা আমাদের প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়েছিল। ওই সময় নির্বাচনের তিন দিন আগে নির্বাচনী মাঠ থেকে সরে গিয়েছিলাম। এখন তাদের মনে ওই ধরনের ভয় কাজ করছে।