দৌলতপুরে ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাপসাইল গ্রামে ভুট্টাখেত থেকে গতকাল সোমবার সকালে রেজাউল করিম (১৬) নামের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এবার সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দৌলতপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কাপসাইল গ্রামের নোয়াব আলীর ছেলে রেজাউল রোববার সন্ধ্যায় মুঠোফোনে একটি কল পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। গতকাল সোমবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে একটি ভুট্টাখেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।