দৌলতপুরে তিন শতাধিক বাড়ি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙনে গত পাঁচ দিনে বিলীন হয়ে গেছে তিন শতাধিক বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি। নদীভাঙনের শিকার এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে।ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীর ভাঙনও তীব্র আকার ধারণ করেছে। আকস্মিক এ ভাঙনে শুধু রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ও ইনসাফনগর গ্রামের তিন শতাধিক বাড়ি ও আবাদি জমি বিলীন হয়েছে। ভাঙন-আতঙ্কে অসংখ্য পরিবার বসতভিটা ছেড়ে রাস্তায় ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।নদীভাঙনে সর্বস্ব হারানো ইনসাফনগরের সাকের আলী বলেন, ‘পদ্মার ভাঙনে পাঁচবার পড়িছি, জেগে ওঠা চরে বসত গাইড়ি ফসলের আবাদ শুরু করিছি। গত তিন দিন আগে আবারও পদ্মাগর্ভে বসতবাড়ি তলি গেল।’ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তাফা প্রথম আলোকে বলেন, ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।