দৌলতপুরে পল্লি চিকিৎসকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক পল্লিচিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভিসহ প্রায় দুই লাখ টাকার সম্পদ লুট করে। গত শনিবার গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামে রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।রমিজ উদ্দিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত-আটজনের একদল সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে লুট করা জিনিসপত্র নিয়ে দ্রুত চলে যায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, ডাকাতির কোনো ঘটনা এখনো পর্যন্ত তাঁরা শোনেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।