দৌলতপুরে বোমাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর বাজার থেকে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনটি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মসলেমপুর গ্রামের রহমত আলীর ছেলে খবির উদ্দিন (৩২) ও রূপচাঁদ প্রামাণিকের ছেলে ভ্যানচালক বাবলু আকতার (৩৫)।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, পুলিশ বৈরাগীরচর বাজারে ভ্যানের ওপর রাখা ব্যাগের ভেতর থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো অন্যত্র পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।