দৌলতপুরে মাদক পাচারের দায়ে দুজনের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক পাচারের দায়ে বানেরা খাতুন (২৮) ও লালন শেখ (১৮) নামের দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধার্থ শংকর কুণ্ড এ রায় দেন। বিকেলে তাঁদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা পাচারের সময় উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ডে গত শুক্রবার রাত নয়টায় এক কেজি গাঁজাসহ বানেরা ও লালনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গতকাল শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধার্থ শংকর কুণ্ড উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য নিয়ে মাদক পাচারের দায়ে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।