দৌলতপুরে শিয়ালের কামড়ে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার কলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন: আলম মিয়া (৩২), সৈকত হোসেন (১১), বিপ্লব হোসেন (১৭), ছালেহা বেগম (৩৫), মো. রাসেল (১৫), ফজলুল করিম (২৫), আরিফুর রহমান (২২) ও সাজেদা বেগম (৪২)।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি শিয়াল আরিফুরের বাড়িতে ঢোকে। এরপর ওই বাড়ির লোকজনকে আক্রমণ করে। এ সময় প্রতিবেশীরা শিয়ালটিকে ঠেকাতে গেলে তাঁরাও আক্রমণের শিকার হন। হাসপাতালে চিকিৎসাধীন আরিফুর রহমান সাংবাদিকদের জানান, শিয়ালের আক্রমণে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শিয়ালটিকে মেরে ফেলা হয়েছে।মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী বলেন, শিয়ালের আক্রমণের শিকার সবাইকে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।