দৌলতপুরে ১০টি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চর সলিমপুর এলাকার একটি মাঠ থেকে গত শনিবার দুপুরে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা দুইটার দিকে মথুরাপুর ইউনিয়নের কৈপাল দক্ষিণপাড়া মাঠে কৃষকেরা খেতে গম কাটার সময় পলিথিন ব্যাগে রাখা ককটেলগুলো দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বালতির মধ্যে ভিজিয়ে নিষ্ক্রিয় করে। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, নাশকতা সৃষ্টির জন্য কোনো সন্ত্রাসী চক্র এগুলো ওই গমখেতে রেখে দিয়েছিল।