দৌলতপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি ও যুবলীগ একই স্থানে সভা আহ্বান করায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি উচ্চবিদ্যালয়ের মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা দুইটা থেকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল আকতার জানান, উভয় পক্ষের লোকজন একই জায়গায় জড়ো হলে জনগণের জানমালের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।