দৌলতপুরের হাউস উদ্দিনপায়ে লিখে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই হাত-পা বাঁকা তার। চলাচল করতে হয় হামাগুড়ি দিয়ে। শৈশবে সবাই যখন মাঠে খেলাধুলা বা দুষ্টুমিতে মেতে উঠত, তখন ঘরের এক কোণে কাটত তার সময়। প্রতিবন্ধী হলেও লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। এ কারণেই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানসিক শক্তির জোরে চালিয়ে গেছে পড়ালেখা। সে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে।প্রতিবন্ধিত্বকে জয় করে এগিয়ে চলা এই কিশোরের নাম হাউস উদ্দিন (১৩)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে পা দিয়ে কলম ধরে পরীক্ষার উত্তরপত্রে লিখে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাউস উদ্দিন স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। জন্মের পর থেকেই হাঁটুতে ভর দিয়ে চলাফেরা করে সে। তীব্র ইচ্ছার জোরে ও মেধাশক্তিকে কাজে লাগিয়ে সে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা পাঁচ ভাইবোন। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বাবা সিদ্দিকুর রহমান দিনমজুর।সিদ্দিকুর রহমান জানান, হাউসের খুব ইচ্ছা পড়াশোনা করার। ভ্যানে করে বিদ্যালয়ে যায়। একটা হুইল চেয়ার হলে ওর কষ্ট অনেকটা কমে যেত।তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম জানান, হাউসকে শিক্ষকেরা পড়াশোনার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করেন।