প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দামুড়হুদা উপজেলার দর্শনা রেলগেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। দর্শনা থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় ৭১ জন অংশ নেয় এবং ১১ জন শেষ লক্ষ্যে পৌঁছায়। এতে সদর উপজেলার সরোজগঞ্জের সিরাজুল ইসলাম প্রথম, ইউনুসুর রহমান দ্বিতীয় ও সবুজ আলী তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের মধ্যে সিরাজুল ও সবুজ বদরগঞ্জ মহাবিদ্যালয়ের এবং ইউনুসুর ঝিনাইদহ কেসি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।