দ্বিজেন ও শামার যুগলবন্দী ‘হূদয়েতে পথ কেটেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের দুই পাশে রবীন্দ্রনাথের দুটি বড় প্রতিকৃতি। মাঝখানে সাজানো বাদ্যযন্ত্র। সামনে মাটির পাত্রে জ্বলছে বেশ কয়েকটি মোমবাতি। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের এ মঞ্চে রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক রফিকুল ইসলাম। অ্যালবামের নাম হূদয়েতে পথ কেটেছি। গেয়েছেন ভারতের প্রখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ও বাংলাদেশের শামা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গত শনিবার বেঙ্গল ফাউন্ডেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন; গতকালের অনুষ্ঠানের আয়োজকও তারা।মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় গানের পালা। দ্বৈতকণ্ঠে দ্বিজেন মুখোপাধ্যায় ও শামা রহমান গেয়ে শোনান ‘আমি হূদয়েতে পথ কেটেছি’, ‘আমার নিশীথরাতের’ ও ‘কোন পুরাতন প্রাণের টানে’। এরপর পর্যায়ক্রমে একক কণ্ঠে শামা রহমান ও দ্বিজেন মুখোপাধ্যায় প্রায় আড়াই ঘণ্টা গান শুনিয়ে মিলনায়তনপূর্ণ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন।আয়োজকেরা জানান, অ্যালবামটির কাজ হয়েছে প্রায় চার বছর আগে। এর দ্বৈতকণ্ঠের গানগুলো হচ্ছে ‘কোন পুরাতন প্রাণের টানে’, ‘আমার নিশীথরাতের’ ও ‘আমি হূদয়েতে পথ কেটেছি’; দ্বিজেন মুখোপাধ্যায় গেয়েছেন ‘তোমার সুরের ধারা’, ‘ফুল তুলিতে ভুল করেছি’, ‘নির্জন রাতে’। শামা রহমান গেয়েছেন ‘বঁধু মিছে রাগ কোরো না’, ‘কাঁদালে তুমি মোরে’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘নয়ন ছেড়ে গেলে চলে’ এবং ‘কতবার ভেবেছিনু’।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, দ্বিজেন মুখোপাধ্যায় ৬৫ বছর ধরে গান করছেন। তিনি ইন্দিরা ও দেবব্রত স্মৃতি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হন। রবীন্দ্রসংগীতের পাশাপাশি তিনি আধুনিক গানেও সমান পারদর্শী। এর আগে নব্বইয়ের দশকে দ্বিজেন মুখোপাধ্যায়ের আরও দুটি অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। একটি রবীন্দ্রসংগীতের পুরানো সেই দিনের কথা, অন্যটি আধুনিক গানের হাজার মনের ভিড়ে ।আজ পঞ্চম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজ মঙ্গলবার পঞ্চম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে আজীবন সন্মাননা দেওয়া হবে সংগীতব্যক্তিত্ব সন্জীদা খাতুনকে। এ ছাড়া মোট ১৭টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের পুরস্কার দেওয়া হবে। গতকাল সোমবার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে সিটিসেলের প্রধান নির্বাহী মাইকেল সিমোর, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিসেলের ডিজিএম করপোরেট অ্যাফেয়ার্স তসলিম আহমেদ বক্তব্য দেন।সংবাদ সন্মেলনে জানানো হয়, এবার উচ্চাঙ্গ (যন্ত্র), উচ্চাঙ্গ (কণ্ঠ), রবীন্দ্র, নজরুল, লোক, আধুনিক, ছায়াছবি, ব্যান্ডসংগীত ছাড়াও গীতিকার, নবাগত কণ্ঠশিল্পী, শব্দ নিয়ন্ত্রণ, অ্যালবাম প্রচ্ছদ ডিজাইন, সংগীত পরিচালনা, মিউজিক ভিডিওর ক্ষেত্রে পুরস্কার ও আজীবন সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া এ বছর অন্যান্যবারের মতো সাধারণ শ্রোতা এবং দর্শকদের মতামতের ওপর ভিত্তি করে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে চারটি বিশেষ শাখায় পুরস্কার দেওয়া হবে।সংবাদ সন্মেলনে জানানো হয়, মোট তিনটি ধাপে পুরস্কারের বিচার করা হয়েছে। ধাপগুলো হলো প্রাথমিক পর্বের বাছাই, দ্বিতীয় পর্বের বাছাই এবং চূড়ান্ত পর্বের বাছাই। বিভিন্ন পর্যায়ে এবার বিচারক ছিলেন সুধীন দাশ, সোহরাব হোসেন, মুস্তাফা জামান আব্বাসী, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান, ফেরদৌসী রহমান, শেখ সাদী খান, ফেরদৌস আরা প্রমুখ।বিনোদবিহারীর জন্মশতবর্ষ পালনব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বাঙালি সমগ্র জাদুঘর এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিনোদবিহারী রচিত অগ্নিঝরা দিনগুলো বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম ‘বাংলার বিপ্লববাদী আন্দোলন ও বাঙালির মুক্তিসংগ্রাম’ বিষয়ে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিনোদবিহারী স্মারক পোস্টার প্রকাশ করা হয়। বক্তব্য দেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক মনিরুজ্জামান, নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ।