দ্বিজেন শর্মাকে ঘিরে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিসর্গবিদ-লেখক দ্বিজেন শর্মাকে ঘিরে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের কর্মীরা এক আড্ডায় মিলিত হয়েছেন।গতকাল শনিবার দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’ এ আড্ডার আয়োজন করেছে। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত আড্ডায় নিসর্গবিদ দ্বিজেন শর্মা দেশের সাহিত্য-সংস্কৃতির নানাবিধ প্রসঙ্গে আলোচনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, নীরেশ চন্দ্র দাশ, সেলিমা সুলতানা, মোস্তাক আহমাদ দীন, সুমনকুমার দাশ, সরদার আমিন, সৌমিত্র দেব, কাজী হারুন-অর-রশীদ, এন ডি মিথুন, সহিদুজ্জামান পাপলু প্রমুখ।