প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের জন্য জেলা নির্বাচন কার্যালয় থেকে আরও ১০ জন গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে আটজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে দুজন আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর। তাঁরা হলেন পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ও উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক। এর আগে গত বৃহস্পতিবার মেয়র পদে দুজন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।