দ্বিতীয় দিনে ২০টি মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রদানের দ্বিতীয় দিনে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়র পদে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ ছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে তিনজন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. একরামুল হক বলেন, মেয়র পদে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কশিরুল আলম, জাপা (এ) মনোনীত প্রার্থী মো. গোলাম হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর কবীর।
সাধারণ কাউন্সিলর পদে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে বেলাল হোসেন ও জালাল উদ্দীন, ২ নম্বর ওয়ার্ডে মো. হাসিনুজ্জামান ও মো. তসকিনউদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডে মো. মাইনউদ্দীন ও আবদুল জলিল, ৬ নম্বর ওয়ার্ডে মো. সফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে মো. জহিরউদ্দীন, মো. আসলাম, মো. দাইমুদ্দীন ও আ. সামাদ, ৮ নম্বর ওয়ার্ডে মো. নজরুল ইসলাম ও আ. কাদের এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. জাফরুল ইসলাম।