দ্বিতীয় সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনির্ভাসিটির দ্বিতীয় সমাবর্তন আগামীকাল শনিবার জেলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য সমাবর্তন বক্তার বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী এসব তথ্য জানান। দ্বিতীয় সমাবর্তনে ৯৩৮ জন ছাত্র ও ৪৪৪ জন ছাত্রীকে ডিগ্রি দেওয়া হবে। ২০০৩ সালে ১৭ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬০০ এবং শিক্ষক ৯১ জন।