প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবির সমর্থনে গণস্বাক্ষর ও শিক্ষক-বুদ্ধিজীবীদের মতামত গ্রহণ কর্মসূচি শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র (টিএসসি) এলাকায় ৫০০ স্বাক্ষর সংগ্রহ করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. সালমান খান প্রথম আলোকে বলেন, আগামী ২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে স্বাক্ষর ও শিক্ষক-বুদ্ধিজীবীদের মতামত সংগ্রহ করা হবে। এ জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে স্বাক্ষর বই বিতরণ করা হয়েছে। তাঁরা নিজ নিজ এলাকা থেকে স্বাক্ষর সংগ্রহ করবেন।