ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল মঙ্গলবার। ভর্ত্রিপরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বেচ্ছায় ভর্তি বাতিল ও অটোমাইগ্রেশনের পর বিভিন্ন অনুষদে ৪৮টি আসন শূন্য রয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বরের রিপোর্ট করা শিক্ষার্থীদের মধ্যে যারা অপেক্ষমাণ তালিকা থেকে গত বছরের ২৪ ডিসেম্বর ভর্তির সুযোগ পায়নি তাদের আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টার মধ্যে আহ্বায়ক, ডিন পরিষদ এবং পশুপালন অনুষদের ডিন কার্যালয়ের কক্ষে রিপোর্ট করতে হবে। দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে রিপোর্টের ভিত্তিতে আগামীকালই বেলা একটায় ফল প্রকাশের পর একটা থেকে তিনটার মধ্যে মোট ৪৮ জনের ভর্তির কার্যক্রম নিজ নিজ অনুষদ ভবনে সম্পন্ন করা হবে।্রভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.bau.edu.bd/admission) পাওয়া যাবে।