দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-প্রক্রিয়া কাল ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ইতিমধ্যে মেধাতালিকা থেকে ৫৫৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আসন খালি আছে ৪৪টি। চুয়েটের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভর্তি কমিটি সূত্র জানায়, ২৭ ডিসেম্বর স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৪৩ থেকে ৪৭ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে (ক গ্রুপ) ৬৮৩ থেকে ৭২১ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটায়। অপেক্ষমাণ তালিকায় কোনো শিক্ষার্থী নির্ধারিত দিনে ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা হারাবেন।