দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ক্লাস অটাম টার্ম থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএস (কৃষি) দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ‘অটাম টার্ম’ থেকে শুরু হবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রায় দেড় মাস পর গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৯ মে পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ করলে ওই দিন রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের ঘোষণা দেয়। এর কিছুদিন পর শুধু বিএস (কৃষি) দ্বিতীয় ও তৃতীয় বর্ষ বাদে অন্যান্য শিক্ষার্থীদের ক্লাস চালু করা হয়। উপাচার্য আবদুল মান্নান আকন্দ প্রথম আলোকে জানান, চলতি টার্মে (সামার টার্ম) দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নির্ধারিত কোর্স শেষ করা সম্ভব না হওয়ায় অটাম টার্ম থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।