
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো মোট ছয়টি কুইজের আয়োজন করেছিল। এর মধ্যে দুই পর্বের বিশেষ কুইজ ‘সনি র্যাং গস-প্রথম আলো বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ’-এর দ্বিতীয় ও মেগা পর্বের লটারির ড্র গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও নারী ক্রিকেটার সাথীরা জাকির জেসী। আরও উপস্থিত ছিলেন র্যাং গস ইলেকট্রনিকস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মার্কেটিং) মোহাম্মদ জানে আলম, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) আজাদ রহমান, মার্কেটিং অফিসার দীপ দে, তাজনীন তামান্না, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক রশিদুর রহমান (বিজ্ঞাপন), জ্যেষ্ঠ বিজ্ঞাপন নির্বাহী শামসুল আরেফিন।
সৌভাগ্যবান ১৮ জন দ্বিতীয় ও মেগা পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে এলইডি টিভি, রেফ্রিজারেটর, সনি মাইক্রো হাইফাই সিস্টেম, স্মার্টফোন, স্পিকার সিস্টেম ও ডিভিডি রাইটার।
দ্বিতীয় পর্বের বিজয়ী যাঁরা:
৪২ ইঞ্চি এলইডি টিভি (১টি): আকলিমা, ইন্দ্রবতী, বুড়িচং, কুমিল্লা।
স্মার্টফোন (১টি): পেয়ারা বেগম, সোনাইমুড়ী, নোয়াখালী।
ডিভিডি রাইটার (১টি): মো. বাদশা, বনানী, ঢাকা।
মেগা পর্বের বিজয়ী যাঁরা:
৪২ ইঞ্চি এলইডি টিভি (১টি): শামীম পীরেরবাগ, মিরপুর, ঢাকা।
৪০ ইঞ্চি এলইডি টিভি (১টি): জনি, জুরাইন, ঢাকা।
রেফ্রিজারেটর (১টি): আবুল বাশার, ২৭/সি, বনগ্রাম রোড, ঢাকা।
সনি মাইক্রো হাইফাই সিস্টেম (১টি): মো. জাকির, ১১ ই, মিরপুর, ঢাকা।
স্পিকার সিস্টেম (১১টি): হালিমা, গোপালগঞ্জ; মমতাজ উদ্দিন, ফার্মগেট, ঢাকা; তাপসী, মানিকনগর, ঢাকা; সালমা আক্তার, যাত্রাবাড়ী, ঢাকা; নাজমুল, কাশিয়ানী, গোপালগঞ্জ; প্রান্তি, শেখদী, যাত্রাবাড়ী, ঢাকা; জয়ীতা দাস নিধি, রসুলবাগ, মহাখালী, ঢাকা; আকলিমা খানম, জয়নগর বাজার, শরীয়তপুর; মো. সাইফুল আলম, সুমি মেডিকেল হল, জে এন সাহা রোড, লালবাগ, ঢাকা; সেলিম, নারায়ণগঞ্জ; উম্মে আফরিতা, পিসি কালচার, ঢাকা।