দ্বিতীয় গ্রেডে নামানোর সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনকে দ্বিতীয় গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। এই দাবিতে মঙ্গলবার সান্তাহার জংশন স্টেশন স্বার্থসংরক্ষণ কমিটি বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ব্যাপক গুরুত্ব থাকার পরও রেলওয়ে কর্তৃপক্ষ সান্তাহার জংশন স্টেশনটিকে দ্বিতীয় গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ অবিলম্বে তাদের সিদ্ধান্ত বাতিল না করলে ট্রেন অবরোধসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।