দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপনে তিন দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপনে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল এই উৎসব শুরু হবে।গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ এপ্রিল সকালে রুপালি পর্দার তারকাসহ চলচ্চিত্রসংশ্ল্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে উদ্বোধনী শোভাযাত্রা, ইলেকট্রনিক মিডিয়া থেকে পুরোনো দিনের চলচ্চিত্র ও সিনেমার গান প্রচার, টক শো, চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণে আলোচনা সভা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার। এ ছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নৃত্যানুষ্ঠানেরও আয়োজন রয়েছে।দিবসটি উপলক্ষে চলচ্চিত্রশিল্পের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য কৃতী ব্যক্তিদের বিশেষ সম্মাননা জানানো হবে। বাসস।