দ্বিতীয় দফা সময় বাড়ানোর আবেদন তদন্ত কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে দ্বিতীয়বারের মতো সময় বাড়ানোর আবেদন করেছে। গতকাল বুধবার ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১০ দিন সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ছাত্র ও পুলিশের সাক্ষাৎকার নেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, সংঘর্ষের পরদিন ৯ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে কমিটি প্রথম নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরে সাত দিন সময় বাড়ানো হয়।