দ্বিতীয় দিনে কুমিল্লা থেকে আরও তিনজন পেলেন ঢাকার টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির চেঞ্জ দ্য গেম রোড শোর দ্বিতীয় দিনে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার সকাল ও বিকেলে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ক্রিকেট খেলা হয়। এতে ৭০ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীদের ব্যাগ, টি-শার্ট, ব্যাট ও পোস্টার দেওয়া হয়।গতকাল সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় আনুষ্ঠানিকভাবে রোড শোর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন। এরপর শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা। এতে বিজয়ী হন ৪০ জন।এ পর্বে মো. ফয়সাল হাসান ও মো. এমদাদুল হক প্রথম, আলাউদ্দিন ও মুকুল দ্বিতীয় এবং মাসুদ, আশরাফুল, সাঈদুল, রাহাত, মাসুদ ও মেহেদী তৃতীয় স্থান লাভ করেন। এর মধ্যে মো. ফয়সাল হাসান ও মো. এমদাদুল হক ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন। বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় নূরুল হক প্রথম, আলাউদ্দিন দ্বিতীয় এবং সিরাজ, মাসুম ও রিয়াদ তৃতীয় স্থান অর্জন করেন। এঁদের মধ্যে ঢাকায় যাওয়ার টিকিট পান নূরুল হক। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুমিল্লার কবি ও লেখক সৈয়দ আহমাদ তারেক। এতে ৩০০ জন অংশ নিয়ে ৩০ জন বিজয়ী হন।