দ্বিতীয় দিনে নওশের আট ঘণ্টা পানির নিচে রইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলমানব’ হিসেবে পরিচিত নওশের আলী গতকাল শুক্রবার কক্সবাজারে পর্যটনের শৈবাল দিঘিতে প্রদর্শনীর দ্বিতীয় দিনে আট ঘণ্টা পানির নিচে কাটালেন।সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানির নিচে কাটান নওশের। আগের দিন তিনি পানির নিচে ছিলেন সাড়ে সাত ঘণ্টা। নওশের আলীর ‘ডুব প্রদর্শনী’ দেখতে সাপ্তাহিক ছুটির দিনে গতকাল কয়েক হাজার মানুষ উপস্থিত হয়। বেলা ১১টা, দুপুর সাড়ে ১২টা, বেলা তিনটা ও বিকেল পাঁচটায় গিয়ে নওশের আলীকে পানির নিচে ডুবে থাকতে দেখেন এই প্রতিবেদক। বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী একটি স্পিডবোট নিয়ে দিঘির মাঝখানে গিয়ে নওশের আলীকে কেক খাওয়ান। এরপর প্রথম আলোর এই প্রতিবেদক একইভাবে নওশেরকে কাছ থেকে দেখে আসেন।