দ্বিতীয় দিনে প্রায় ৩৮ হাজার ব্যক্তি সেবা নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার সেবা নিয়েছেন ৩৭ হাজার ৭৪০ ব্যক্তি। গতকাল ১ হাজার ৯৫৫টি আয়কর রিটার্ন জমা হয়েছে। আয়কর আদায় হয়েছে ৭০ কোটি ৪৭ লাখ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৩৭ জন।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ও আপিলাত অতিরিক্ত কমিশনার মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, মেলায় একসঙ্গে ৪২টি বুথ থেকে সেবা দেওয়া হচ্ছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে মেলায় আগ্রহী ব্যক্তিদের ভিড় ছিল বেশি।
মেলায় ঘুরে দেখা গেছে, মেলায় প্রতিটি কর অঞ্চলের জন্য আলাদা আলাদা বুথ খোলা হয়েছে। এ ছাড়া করদাতারা যাতে মেলায় আয়কর জমা দিতে পারেন, সে জন্য সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথও রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকছে।
সাত দিনব্যাপী আয়কর মেলা গত মঙ্গলবার থেকে শুরু হয়।