দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যা, বৃক্ষরোপণ ও রক্তদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ) দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বিকেল সাড়ে তিনটায় চুয়েটের মেডিকেল সেন্টার প্রাঙ্গণে বিদায়ী শিক্ষার্থীরা রক্তদান করেন। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বিকেলের দিকে চুয়েটের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, আইইবিএর চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান আলী আশরাফ চৌধুরী, চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী। আলোচনা সভার পর রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।