দ্বিতীয় দিনে ৫৩টি গবেষণাপত্র উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএমইআরই) দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ৫৩টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গবেষণাপত্রগুলোর মধ্যে নবায়নযোগ্য শক্তি, ধাতববিজ্ঞান ও প্রকৌশল, পরিবেশবিজ্ঞান, গ্রিন টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, মেকাট্রনিক্স প্রভৃতি বিষয়ের গবেষণাপত্র রয়েছে। প্রসঙ্গত, তিন দিনব্যাপী সম্মেলনে ১৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে। গত দুই দিনে ১১১টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আজ শনিবার নগরের হোটেল অ্যামব্রোশিয়ায় সমাপনী অনুষ্ঠান হবে।