দ্বিতীয় দিনে ৬৩ স্কুলে বাছাইপর্বের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা গতকাল আই–জেন ২০১৫–এর লি​খিত পরীক্ষা দেয় l ছবি: প্রথম আলো
সিলেট নগরের রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা গতকাল আই–জেন ২০১৫–এর লি​খিত পরীক্ষা দেয় l ছবি: প্রথম আলো

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫ বাছাইপর্বের প্রতিযোগিতা গতকাল রোববার ৫৮টি জেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে সারা দেশে ইন্টারনেট উৎসবের এ বিরাট আয়োজন বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা৷ এ আয়োজনের সহযোগী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন সপ্তাহজুড়ে স্কুলপর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে দেশের সব কটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। এতে ছয় লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
গতকাল যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে খাগড়াছড়ির সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা ঈশ্বর পাঠশালা, গাইবান্ধার নিউটন প্রিপারেটরি স্কুল, গাইবান্ধা শাহীন মডেল স্কুল, দিনাজপুর উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলীনগর উচ্চবিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়, সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার রসময় মেমোরিয়েল উচ্চবিদ্যালয়, ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়।
আজ সোমবার ৬১টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাইপর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।