দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপিতে ভোট ৩১ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ ৬৮৪ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এ তফসিল জারি করার জন্য আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থকে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠানো হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই ৫ ও ৬ মার্চ। প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৪ মার্চ।
কমিশন সচিবালয়ের উপসচিব রকিব উদ্দিন মন্ডল বলেছেন, নির্বাচনের সময়সূচি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই ধাপে ৭৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ।