প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ধাপেও বেশির ভাগ উপ-জেলায় আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৭৬৬, ভাইস চেয়ারম্যান পদে ৬৮২ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার এসব মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১৭ জন প্রার্থী হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। চাঁদপুরের পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির মোট ৩৪ জন প্রার্থী হয়েছেন।