দ্বিতীয় নালিশি আবেদনও খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দ্বিতীয় নালিশি আবেদনও খারিজ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর আবেদনটি খারিজ করেন। মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে গতকাল নালিশি আবেদন করেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মজিবুর রহমান। একই অভিযোগে গত মঙ্গলবার জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের নালিশি আবেদনও আদালত খারিজ করেন।