দ্বিতীয় পদ্মা সেতুর দরপত্র ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য দরপত্র আহ্বান করা হবে আগামী ১১ মার্চ। এর ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা। যোগাযোগ মন্ত্রী বলেন, আশা করছি, ‘এ সরকারের আমলেই আমরা এ সেতুর মূল নির্মাণ কাজ শুরু করতে পারবো। এছাড়া সেতুর বাইপাস সড়ক চার লেনে উন্নীত করা হবে।’রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংসদ কাজী কেরামত আলী মুঠোফোনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করবেন বলে জানান।এর আগে গতকাল যোগাযোগ মন্ত্রী খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জের স্থানীয় সড়কের বিদ্যমান অবস্থা পরিদর্শন করেন।