দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সাইকেল স্ট্যান্সস ক্লাব ‘রাইডারজ অব হেল’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে সাইকেল শোভাযাত্রা বের হয়। বিকেলে জেলা স্টেডিয়াম চত্বরে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জাফর আলী। সাইকেল স্ট্যান্সস ক্লাবের সভাপতি মুহতাসিম সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, পৌর মেয়র আবদুল জলিল, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাঈদ হাসান, আহসান হাবীব, হুমায়ুন কবির, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সুব্রতা রায়, সংগঠনের প্রতিষ্ঠাতা দিয়াব আবরার, সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা প্রমুখ।