প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় বর্ষের সব বিভাগের পর্বশেষ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতাদেশ দেয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার কৌশল বিভাগের সব পরীক্ষা এবং অন্যান্য বিভাগের শুধু ২৩ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুরকৌশল বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য বিভাগের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।