প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কাছিরগাতি গ্রামের মহিউদ্দিন। তখন তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধের পর ব্রিটিশ সরকার তাঁকে ‘দ্য ওয়ার মেডেল ১৯৩৯-১৯৪৫’ প্রদান করে। এই স্মারকটি সংরক্ষণের জন্য সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে দান করেছে তাঁর পরিবার। মহিউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গতকাল সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে স্মারকটি হস্তান্তর করেন। এ সময় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিচালনা কমিটি সদস্য ও সংগ্রাহক মো. মিজানুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম জানান, তাঁর বাবা ২০০২ সালে মারা গেছেন। জেলা প্রশাসক এই মূল্যবান স্মারক জাদুঘরে সংরক্ষণের জন্য দেওয়ায় মহিউদ্দিনের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।