দ্বিতীয় বিয়ে করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশরাফুজ্জামান জিলানী এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মিজানুর পলাতক ছিলেন।জানা গেছে, ২০০২ সালের ১০ মার্চ মিজানুরের সঙ্গে একই এলাকার আকলিমা বেগমের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে রয়েছে। আকলিমার অনুমতি ছাড়াই ২০০৬ সালের ২৮ এপ্রিল মিজানুর দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে আকলিমা ও তাঁর ছেলের ভরণপোষণের খরচও বন্ধ করে দেন তিনি। ২০০৭ সালে দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে ওই বছরের ২৮ জুলাই আদালতে মামলা করেন আকলিমা।