দ্বিতীয় বিয়ে করায় বাবাকে মারধর তিন ছেলের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় বাবাকে মারধর করেছে তিন ছেলে। এই অপরাধে তিন ছেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার আদালত তাঁদের এই শাস্তি দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের সৌদিপ্রবাসী মো. বিল্লাল হোসেনের ছেলে মো. ওমর ফারুক (২২), মো. ছাব্বির হোসেন (২০) ও মো. ওসমান গণি (১৮)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কিছুদিন আগে মো. বিল্লাল হোসেন (৫০) বিদেশ থেকে দেশে ফিরে আরেকটি বিয়ে করেন। বিয়েতে বাধা দিয়ে ব্যর্থ হয়ে তাঁর তিন ছেলে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে বসে মারধর করেন।