দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় মোজাহার হোসেন নামের এক ব্যক্তি স্ত্রীসহ পাঁচ আত্মীয়কে মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলামপুর ইউনিয়নে।আহত ব্যক্তিরা হলেন, মোজাহার হোসেনের স্ত্রী সাইফুর নাহার (২২), লক্ষ্মীদ্বার গ্রামের ইউপি সদস্য পুলিন চন্দ্র বর্মণ (৫৫), সাইফুন নাহারের চাচি ছুটুমাই (৪৫), চাচা মকবুলার রহমান ও ওসমান আলী। তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।