দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে তরুণ প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, Èশাহবাগের প্রজন্ম চত্বরের আহ্বানে সারা দেশে যে তারুণের উচ্ছ্বাস চলছে, এটা আমাদের জাতির জন্য বিরাট সাফল্য, বিরাট অর্জন। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, তরুণ প্রজন্ম দেখেনি। তারাই আজ দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে।'গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের দুটি গ্রামে পল্লী বিদু্যতের সংযোগ দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিশোরী মোহন রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর পল্লী বিদু্যৎ সমিতির মহাব্যবস্থাপক কাজী মোহামঞ্চদ আলী, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চেৌধুরী, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী শাহীন আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।ত্রাণমন্ত্রী বিকেলে খানসামা ডাকবাংলোর নতুন ভবনের উদ্বোধন করেন। খানসামা উপজেলা চত্বরে প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে শিক্ষামেলার উদ্বোধন করেন। শেষে আন্তক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।