প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) কোর্সে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। গত-কাল বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেল চারটা থেকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এবং রাত নয়টার পর ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে এই ফল জানা যাচ্ছে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে জানা যাবে।