দ্বিতীয় মেধাতালিকার ভর্তির সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় থাকা ও প্রথম মেধাতালিকার বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় মেধাতালিকার বিষয় পরিবর্তনের ফলাফল, সব ধরনের কোটার তালিকা ও তৃতীয় মেধাতালিকা ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।