দ্বিতীয় মেয়াদে উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার। তিনি বলেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিনকে আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়।