দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানকে দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ এই নিয়োগ দেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁকে নতুন করে আবারও নিয়োগ দেওয়া হয়েছে।মানবাধিকার কমিশনের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরাও বিষয়টি জেনেছেন। গতকাল থেকেই নতুন মেয়াদ কার্যকর হবে। ২২ জুন মিজানুর রহমানের প্রথমবারের মেয়াদ শেষ হয়। আইন অনুযায়ী চেয়ারম্যান ও অনধিক ছয় সদস্যের সমন্বয়ে গঠিত হয় কমিশন। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ তিন বছর। স্পিকারের নেতৃত্বে সাত সদস্যের বাছাই কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন। একই ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসেবে দুই মেয়াদের বেশি নিয়োগ লাভ করতে পারবেন না।